1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

এমপি মানিকের ছোট ভাইয়ের ইন্তেকাল বৃহস্পতিবার জানাজা

  • আপডেট টাইম :: বুধবার, ১ মে, ২০২৪, ৬.৪৪ পিএম
  • ১২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি মুহিবুর রহমান মানিকের ছোট ভাই মোস্তাফিজুর রহমান জুয়েল বুধবার (০১মে) সকাল ১০ টায় ছাতক শহরের মন্ডলীভোগ বাসায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৬ বছর। ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী মোস্তাফিজুর রহমান জুয়েল ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয় নিয়ে কৃতিত্বের সঙ্গে মাস্টার্স পাস করেন। ব্যক্তি জীবনে তিনি অকৃতদার ছিলেন।
মরহুমের প্রথম জানাজা বৃহস্পতিবার (০২ মে) সকাল ১১টায় মন্ডলীভোগ লাল মসজিদে এবং দ্বিতীয় জানাজা গ্রামের বাড়ি আমেরতলে দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে।
এদিকে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ছোট ভাইয়ের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোক বার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোক জ্ঞাপনকারীরা হলেন, সাবেক বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী রুমী,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন,আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও সিলেট জজ কোর্টের জিপি এডভোকেট রাজ উদ্দিন, সুনামগঞ্জ জজ কোর্টের পিপি এডভোকেট খায়রুল কবির রোমেন, জিপি এডভোকেট আক্তারুজ্জামান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল মরহুমের সহপাঠী ডাক্তার শিশির চক্রবর্তী,জাতীয় চক্ষু ইন্সটিটিউটের পরিচালক মরহুমের সহপাঠী ডাক্তার জহির অচিনপুরী,ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারা বাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতিক,দোয়ারা বাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আল আশরাফি চৌধুরী, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ,যুগ্ম আহ্বায়ক গয়াছ আহমদ,এডভোকেট আশিক আলী,উপজেলা আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!