1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

দোয়ারাবাজারে বজ্রপাতে মৎস্যজীবী নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ১.৩৭ এএম
  • ১২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে মৎস্যজীবী সচি বিশ্বাস (৩২) মারা গেছেন। এসময় আহত হয়েছেন কইল্যা বিশ্বাস নামের আরেক ব্যক্তি। শুক্রবার মধ্যরাতে উপজেলার কনসখাই হাওরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে সচি বিশ্বাস ও কইল্যা বিশ্বাস শুক্রবার রাতে হাওরে মাছ ধরতে যান। মধ্যরাতে ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান সচি বিশ্বাস। গুরুতর আহত হন কইল্যা বিশ্বাস। তাদের স্বজনা চিৎকার শুনে এগিয়ে গিয়ে আহতকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। এদিকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু জানান, বজ্রপাতে নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। একইভাবে আহতের পরিবারকেও চিকিৎসার জন্য সহায়তা দেওয়া হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!