1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

জগন্নাথপুরে ট্রলি উল্টে হেল্পার নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১০.২৩ এএম
  • ১০৯ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রলি উল্টে সুহেল মিয়া (৩৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সুহেল মিয়া ওই গ্রামের মৃত এলাইছ মিয়ার ছেলে।

রোববার (১৭ মার্চ) দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলাঘদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সুহেল মিয়া পেশায় একজন মাটিকাটা শ্রমিক। তিনি ট্রলি গাড়ির চালকের সঙ্গে শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় রোববার দুপুরে আলাঘদি গ্রামের ট্রলি দিয়ে মাটি বহনের সময় ট্রলিটি উল্টে যায়। এতে সুহেল মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলিম উদ্দিন বলেন, ট্রলি উল্টে গিয়ে সুহেল মিয়া নিচে চাপা পড়েন। এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!