1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

শাল্লায় সাংবাদিকদের হস্তক্ষেপে প্রশিক্ষণের ৬লাখ টাকা ফেরত পেলেন ৫০ জন নারী

  • আপডেট টাইম :: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৬.২৬ পিএম
  • ১৫২ বার পড়া হয়েছে

সাগর দাশ :
শাল্লায় মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের ৬লাখ টাকা ফেরত পেলেন উপজেলার বিভিন্ন গ্রামের ৫০জন নারী। ৫ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে উপজেলা মহিলা দপ্তর থেকে এসব টাকা ফেরত দেয়া হয়। ভুক্তভোগী নারীরা সপ্তাহ খানেক পূর্বে প্রেসক্লাবে এসে বলেছিলেন ২০২২ সালের নভেম্বর মাস থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ ফ্যাশন ডিজাইন, শতরঞ্জি ও হস্তশিল্পের ১৮তম ব্যাচের দু’টি ট্রেডে মোট ৫০জন নারী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন তারা। সেখানে ভর্তি বিজ্ঞপ্তিতে ২০০ টাকা করে ৬০দিনে মোট জনপ্রতি ১২ হাজার টাকা দেয়ার কথা ছিল। কিন্তু প্রশিক্ষক নুরুল আমিন আমাদের টাকা আর দেয় না। মোবাইল ফোনে জানতে চাইলে আজকাল বলতে বলতে সময় পার করেন ১বছর।
আমরা এখন নিরুপায়। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন অথবা রাজপথে আন্দোলন করা ছাড়া আমাদের আর পথ নাই। শাল্লা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ তৎক্ষনাৎ প্রশিক্ষক নুরুল আমিনের সাথে কথা বলেন। কিন্তু নুরুল আমিন প্রকল্প বন্ধ হয়ে গেছে বলে এড়িয়ে যান। পরে সাংবাদিকরা যোগাযোগ করেন সুনামগঞ্জ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ.জে.এম রেজাউল আলমের সাথে। তিনি বলেছিলেন ১সপ্তাহের ভেতরে তাদের টাকা ফেরত দেবেন। তবে সংবাদ সম্মেলন কিংবা রাজপথে আন্দোলন না করার অনুরোধ জানিয়েছিলেন তিনি। ভুক্তভোগী নারীরা যে পাবেন তার জন্য প্রমান স্বরূপ তাদের পক্ষ থেকে একটি লিখিত দেয়ার কথা বলেছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা। সাংবাদিকরা ওই কর্মকর্তার অনুরোধ রাখলেন। অন্যদিকে সাংবাদিকদের নিকট দেয়া প্রতিশ্রুতির ৭২ ঘণ্টার মধ্যেই কথা রাখলেন তিনি। উপজেলার ৫০জন ভুক্তভোগী নারীদের মাঝে জনপ্রতি ১২হাজার টাকা করে ৬লাখ টাকা নিজে এসে বিতরণ করে গেলেন। ভুক্তভোগী নারীরা ১বছর পর তাদের প্রাপ্য টাকা পেয়ে খুবই খুশি। এজন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান তারা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!