1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

দিরাইয়ে বন্দুকযুদ্ধ: অস্ত্রসহ আটক ২

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৭.১৫ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে বন্দুকযদ্ধের ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ২টি পাইপগান, ৫ টি কার্তুজের খোসা, ২ টি ধারালো অস্ত্র, ৪০ টি এককাইট্টা ও ২ টি ঢাল উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় দিরাই থানায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী। এসময় উপস্থিত ছিলেন- দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন, ওসি (তদন্ত) আকরাম হোসেন।
লিখিত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত মঙ্গলবার ২৪ অক্টোবর দিরাই থানাধীন রাড়ইল গ্রামে ও বুধবার ২৫ অক্টোবর পুকিডহর গ্রামে দু’পক্ষের মধ্যে মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার রাতে রাড়ইল গ্রাম থেকে একটি পাইপগান, ৪০ টি এককাইটা, ২টি ঢাল, ২ টি কার্তুজের খোসা এবং বুধবার রাতে পুকিডহর গ্রামের জামাল খানের ঘরের বক্স খাটের নিচ থেকে একটি পাইপগান, ২টি ধারালো অস্ত্র ও ৩ টি কার্তুজের খোসা উদ্ধার করে জব্দ করা হয়।

সংঘর্ষে এসব অস্ত্র ব্যবহৃত হয়েছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, অভিযানকালে পুকিডহর গ্রামের মৃত ময়না খাঁনের ছেলে সাবাজ খাঁন ও জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের মুক্তার মিয়ার ছেলে জানু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পৃথক এসব সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!