1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৬.৫৭ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে সরকার। তবে এ ছুটি ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বুধবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন। আগামী রবিবার থেকে গ্রীষ্মকালের ছুটি ঘোষণা দিয়েছিল মাউশি।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে শীতকালীন ছুটির সঙ্গে তা যুক্ত করা হবে। এতে শিক্ষার্থীরা দীর্ঘদিনের ছুটি ভোগ করতে পারবে। স্বল্প সময় শিক্ষার্থীদের সিলেবাস শেষ করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণার কার্যক্রম জোরদারভাবে চলবে।
এ সময় শ্রেণি কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!