1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

টাঙ্গুয়ার হাওরে বজ্রপাতে জেলে নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৯.২৮ এএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গুয়ার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাত পড়ে রফিকুল ইসলাম (১৮) নামে এক জেলে নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে একটি বিলে প্রবল বৃষ্টির সাথে বজ্রপাত পড়লে ওই জেলে নিহত হন।
নিহত রফিকুল উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর তীরবর্তী লামাগাঁও গ্রামের মৃত পুলিশ মিয়ার ছেলে।
বজ্রপাতে ওই জেলের মৃত্যুর বিষয়টি তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন নিশ্চিত করেন।
নিহত জেলে রফিকুলের পারিবারীক সুত্র যুগান্তরকে জানায়, উপজেলার লামাগাঁও গ্রামের জেলে রফিকুল আরো এক সহযোগিকে নিয়ে সন্ধায় গ্রামের সামনে টাঙ্গুয়ার হাওরে একটি বিলে (জলমহাল) মাছ ধরতে যান।
সাথে থাকা সহযোগি রাতের খাবার নিতে গ্রামের ফিরে আসার পর রাত সাড়ে আটটার দিকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এদিকে টাঙ্গুয়ার হাওরে বিলে মাছ ধরাকালে বৃষ্টিপাতের সাথে বজ্রপাত পড়লে মাছ ধরার নৌকায় থাকা অবস্থায় বজ্রপাত পড়লে রফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এদিকে বৃষ্টি কিছুটা কমে গেলে রফিকুলের সহযোগি হাওরে ফিরে গিয়ে নৌকায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবার ও গ্রামবাসী খবর দেন।
গ্রামবাসী ও পরিবারের সদস্যরা নিহত রফিকুলের মরদেহ রাতেই হাওর থেকে গ্রামের বাড়িতে নিয়ে যান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!