1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টে নতুন শর্ত

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.১২ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টে নতুন শর্ত যুক্ত করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে গ্রাহকের ব্যয় করা ডলার অনলাইনে যাচাই করা ছাড়া এনডোর্স করা যাবে না। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের বাজারে বৈদেশিক মুদ্রা বা ডলারের সংকট চরম আকার ধারণ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতি ব্যক্তি এক বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার বিদেশের মাটিতে খরচ করা বৈধ। নগদ ও কার্ডের মাধ্যমে নেওয়া এ ডলার খরচের পরিমাণ যেন আইনি সীমা অতিক্রম না করে এ জন্যই নতুন এই নির্দেশ দেওয়া হয়েছে। নতুন এই নির্দেশনায় বিদেশ ভ্রমণের আগে পাসপোর্টের পাতা ও অনলাইনের তথ্য যাচাই করার কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পাসপোর্টের পাতায় পূর্ববর্তী এনডোর্সমেন্ট আবশ্যিকভাবে যাচাইয়ের পাশাপাশি ওই পাসপোর্টের বিপরীতে গ্রাহকের ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ বাংলাদেশ ব্যাংকের অনলাইন টিএম ফর্ম মনিটরিং সিস্টেম (ওটিএফএমএস), ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেম (আইসিএমএস) ও অনলাইন মানি চেঞ্জার মনিটরিং সিস্টেমে (ওএমসিএমএস) যাচাই করে বৈদেশিক মুদ্রা এনডোর্স করতে হবে। এ ক্ষেত্রে পূর্ববর্তী পাসপোর্ট নম্বরের (যদি থাকে) বিপরীতে একই বছর ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ অবশ্যই যাচাই করতে হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!