1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আর নেই

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ২.২৪ এএম
  • ২৪১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আর নেই
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আর নেই। ৭০ বছর সিংহাসনে থাকার পর যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘদিন রাজত্ব করা রানি দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। মৃত্যুর সময় তিনি ছিলেন স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে। তার মৃত্যুতে ব্রিটিশ রাজতন্ত্রের উত্থানপতনে ভরা একটি যুগের অবসান ঘটল।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্যরাতের দিকে এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস বলেছে: ‘রানি আজ বিকেলে বালমোরালে প্রশান্তির মধ্যে মারা গেছেন ‘৯০ পার হওয়া রানির স্বাস্থ্য বেশ ভঙ্গুর থাকলেও তিনি সীমিতভাবে সক্রিয় ছিলেন। এই ভগ্নস্বাস্থ্যের জন্যই দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে নিযুক্তি দিয়েছেন বাকিংহাম প্যালেসের বদলে বালমোরালে বসেই। দুদিন আগে তার একটি নির্ধারিত অনলাইন বৈঠকও বাতিল করা হয়।

বৃহস্পতিবার দুপুর থেকেই রানির স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের উদ্বেগ বেড়ে যায়। তখনই অনেকে একটা অশনি সংকেত বোধ করতে থাকেন। রাজপরিবারের সব সদস্য তার স্কটিশ এস্টেট বালমোরালে জড়ো হতে থাকায় উদ্বেগ বেড়ে যায়।
রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৫২ সালে সিংহাসনে বসেন। পরের সাত দশকে বিশাল সামাজিক পরিবর্তনের সাক্ষী হন।

দ্বিতীয় এলিজাবেথের জীবনাবসানে তার জ্যেষ্ঠ পুত্র সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লস নতুন রাজা হবেন। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ১৪টির নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান হবেন তিনি। সূত্র: বিবিসি


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!