1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ধর্মপাশায় বিআরডিবির ঋণ পরিশোধ করতে না পারায় ৫ নারী কারাগারে

  • আপডেট টাইম :: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৯.২১ এএম
  • ২১৫ বার পড়া হয়েছে

ধর্মপাশা প্রতিনিধিঃ
ধর্মপাশায় বিআরডিবির কিস্তুর ঋণ পরিশোধ না করায় ৫ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে ধর্মপাশা গ্রামের ঋণ গ্রহিতাদের বাড়ি থেকে তাদের গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ধর্মপাশা গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী মোমেনা আক্তার, মৃত আসাদ মিয়ার স্ত্রী আরনাহার ও তার মেয়ে সাবিনা ইয়াসমিন মনি, কাসেম মিয়ার মেয়ে আসমা আক্তার ও হাদিস নূরের স্ত্রী সেফুলা আক্তার।
জানা গেছে, ২০১৭ সালে ধর্মপাশা বিআরডিবির অধীনে সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় হাঁস মুরগী লালন পালনের জন্য ১০ জন নারী পৃথকভাবে ১০ থেকে ২০ হাজার টাকা ঋণ গ্রহণ করেছিলেন। এসব ঋণ এক বছরের মধ্যে পরিশোধ করার কথা ছিল। কিন্তু তারা কেউ-ই এক বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে পারেননি। ফলে প্রকল্পের পক্ষ থেকে তাদের বারবার ঋণ পরিশোধের জন্য তাগিদ দেওয়া হয়। এমনকি তাদের ঋণ পরিশোধের জন্য আইনি নোটিশও করা হয়। তবুও তারা ঋণ পরিশোধ না করায় মাস ছয়েক আগে ১০ নারীর বিরদ্ধে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। এ মামলায় গত শুক্রবার মধ্যরাতে মোমেনা আক্তার, আরনাহার ও তার মেয়ে সাবিনা ইয়াসমিন মনি, আসমা আক্তার ও সেফুলা আক্তারকে গ্রেফতার করে পুলিশ।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আসামিদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!