1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

গ্রীসে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জগন্নাথপুরের যুবক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৮.৪০ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
গ্রীসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জগন্নাথপুর উপজেলার জয়নগর গ্রামের কওছর উদ্দিন। তিনি উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন।

গত ২১ জুলাই (বৃহস্পতিবার) গ্রিসের অ্যারিস্টিনো-আন্থিয়া প্রাদেশিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার দিন (২১ জুলাই) থেকে নিখোঁজ ছিলেন কওছর উদ্দিন। পরে ওই দুর্ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হন স্বজনরা।

গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব (শ্রম) বিশ্বজিত কুমার পাল গণমাধ্যমে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

জানা গেছে, অবৈধভাবে চার বাংলাদেশিকে নিয়ে যাওয়ার সময় অ্যারিস্টিনো-আন্থিয়া প্রাদেশিক সড়কে দুর্ঘটনাকবলিত হয় একটি গাড়ি। আর এই গাড়িতে ছিলেন কয়ছর। এছাড়া চালক ও বাকি তিন যাত্রীও এ সময় আহত হন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!