1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

জনশুমারি: দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৫.৪৮ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
জনশুমারির তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে মোট ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯।

আজ বুধবার প্রকাশিত জনসংখ্যা ও আবাসন শুমারি-২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।

প্রতিবেদন অনুযায়ী, মোট ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যার মধ্যে পুরুষ ৮ লাখ ২৪ হাজার ৭৫১ জন ও নারী ৮ লাখ ২৫ হাজার ৪০৮ জন।

বিভাগ অনুযায়ী, বরিশালে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা ৪ হাজার ১৮১ জন, চট্টগ্রামে ৯ লাখ ৯০ হাজার ৮৬০ জন, ঢাকায় ৮২ হাজার ৩১১ জন, খুলনায় ৩৮ হাজার ৯৯২ জন, ময়মনসিংহে ৬১ হাজার ৫৫৯ জন, রাজশাহীতে ২ লাখ ৪৪ হাজার ৫৯২ জন, রংপুরে ৯১ হাজার ৭০ জন ও সিলেটে ১ লাখ ৩৬ হাজার ৫৯৪ জন

উল্লেখ্য, জনশুমারি ২০২২ এর তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬। মোট জনসংখ্যা মধ্যে পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং হিজড়া ১২ হাজার ৬২৯ জন।
মোট জনসংখ্যার মধ্যে ৪ কোটি ৪০ লাখ মানুষ ঢাকা বিভাগে বসবাস করেন। এই বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৯৪ শতাংশ। এ ছাড়া, বন্দর নগরী চট্টগ্রামে ৩ কোটি ৩২ লাখ, রাজশাহীতে ২ কোটি ৩ লাখ মানুষ বাস করছেন এবং বরিশাল বিভাগে দেশের সর্বনিম্ন ৯১ লাখ মানুষ বসবাস করছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!