1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ধর্মপাশায় এমপি রতনের ভোট কেন্দ্রে নৌকার ভরাডুবি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২, ৮.৪৮ এএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

ধর্মপাশা প্রতিনিধি:
৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ৫ জানুয়ারি সম্পন্ন হয়েছে। ধর্মপাশা উপজেলার বাসিন্দা ও সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের নিজ ইউনিয়ন পাইকুরাটিতে নৌকার প্রার্থী পরাজিত হয়েছেন। এমপির নিজের ভোকেন্দ্র পাইকুরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এমএমএ রেজা পহেল পেয়েছেন মাত্র ৫৪ ভোট। অথচ একই কেন্দ্রে এমপির ঘনিষ্টজন হিসেবে পরিচিত মো. রোকনুজ্জামান পেয়েছেন ১ হাজার ৫১৪ ভোট। নৌকায় ভোট কম পাওয়ার জন্য এমএমএ রেজা পহেল এমপিকেই দায়ী করেছেন।
এছাড়া বিজয়ী বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হক ইকবালকেও এমপি পরোক্ষভাবে সহযোগীতা করায় ৫ হাজার ১০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বলে রেজা পহেল দাবি করেছেন।
এমএমএ রেজা পহেল ৪ হাজার ৩৮৯ ভোট পেয়ে ৭১৯ ভোটের ব্যবধানে ইকবালের কাছে পরাজিত হন। মোজাম্মেল হক ইকবাল নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে ইতোমধ্যে বহিস্কার হয়েছেন।
এমএমএ রেজা পহেল অভিযোগ করেন, এমপি রতনের বড় ভাই উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজি মাসুদ, পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মাফিজ আলী (এমপির চাচা) নৌকার বিরোধীতা করে বিদ্রোহী প্রার্থীকে সহযোগীতা করেছেন। তিনি বুধবার রাতেই ভাটগ্রাও ও থানুরাপাছাম কেন্দ্রে ভোট জালিয়াতি করে নৌকার ভোট বিজয়ী প্রার্থীর পক্ষে নেওয়া হয়েছে দাবি করে ফলাফল পুনর্গণনা করার জন্য সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন।
এমএমএ রেজা পহেল বলেন, ‘এমপি রতনের মদদে নৌকাকে ফেল করানো হয়েছে এবং পরোক্ষভাবে ইকবাল ও রোকনুজ্জামানকে সহযোগীতা করেছেন তিনি (এমপি)।
এমপি মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ভোট সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে, হারলে অনেক কথাই বলা যায়, ক্ষোভে দুঃখে এসব কথা বলে অনেকে, ভোটের দিন আমি নির্বাচনী এলাকায় ছিলাম না, রোকনুজ্জামানের বাড়ি আমার গ্রামে। এর বেশি আমি মন্তব্য করবো না।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!