1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ঈদের জন্য যুদ্ধবিরতি ঘোষণা দিল তালেবান

  • আপডেট টাইম :: সোমবার, ১০ মে, ২০২১, ৫.১৯ পিএম
  • ৩১০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ঈদুল ফিতর উপলক্ষে আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠী তালেবানরা তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। আজ সোমবার (১০ মে) এক টুইট বার্তায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তালেবান মুখপাত্র মোহাম্মাদ নাঈম। পুরো আফগানিস্তানজুড়ে এ যুদ্ধবিরতি চলবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে চলতি সপ্তাহের বুধবার অথবা বৃহস্পতিবার মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সেই উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে তালেবান। যাতে করে দেশটির মানুষরা শান্তিপূর্ণ ঈদ উৎসব পালন করতে পারে।

টুইটারে মোহাম্মাদ নাঈম বলেন, ঈদুল ফিতরে মুজাহিদিনরা আমাদের দেশবাসীকে আবারও একটি শান্তিপূর্ণ ও সুরক্ষিত পরিবেশের ব্যবস্থা করে দিচ্ছে। যেন তারা এই আনন্দময় অনুষ্ঠানটি উদযাপন করতে পারে। এ কারণে সকল আক্রমণাত্মক অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়া হলো।

এদিকে, গত শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের স্কুলে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জন। এ ছাড়া গুরুতর আহত হয়েছে ১৬৫ জন। যাদের মধ্যে অধিকাংশই স্কুল শিক্ষার্থী। হতাহতের বেশিরভাগ স্থানীয় সৈয়দ উল শুহাদা স্কুলের শিক্ষার্থী।

সূত্র: রয়টার্স।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!