1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

হাওরের ফসলডুবি নিয়ে সুনামগঞ্জে পাউবোর ঠিকাদারদের সাংবাদিক সম্মেলন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ মে, ২০১৭, ৫.২০ এএম
  • ৫৭৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি::
সম্প্রতি হাওরের ফসলহানীর ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারদের একক দায়ি করা হচ্ছে বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদাররা। বৃহষ্পতিবার দুপুরে সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঠিকাদার বাপ্পী রায়।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, হাওরের বিভিন্ন স্থানে বাধের ভাঙ্গার মেরামত কাজ করে পিআইসি। ঠিকাদাররা বাধের উন্নয়ন কাজ করেন। এ বছর পিআইসির বেশিরভাগ বাধ ভেঙ্গেই ফসলহানীর ঘটনা ঘটেছে। ঠিকাদারদেরও দু’একটি বাধ ভেঙ্গেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরো উল্লেখ করেন ঠিকাদাররা যে বাধ নির্মাণ করেন তার উচ্চতা ৬.৫ মিটার। কিন্তু এ বছর পানি ৮.১০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। যার ফলে হাওরের ফসল তলিয়ে গেছে। তাছাড়া এ বছর হাওরের ফসলহানীর ঘটনায় উন্মুক্ত অংশই দায়ি বলে তিনি জানান। কাজ না করেই ঠিকাদাররা বিল নিয়ে গেছেন এ ঘটনা সত্য নয় বলেও জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন ঠিকাদার আবুল মনসুর শওকত, সাজু, ভজন তালুকদার প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!