1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দিরাই পৌর নির্বাচন: নৌকার বৈঠা ওঠলো মেয়র প্রার্থী বিশ্বজিতের হাতে

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০, ৮.১২ পিএম
  • ৩৫৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিরাই পৌরসভায় মেয়র পদে আসন্ন পৌর নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনবারের কাউন্সিলর ও যুবলীগ নেতা বিশ্বজিৎ রায়। দলীয় মনোনয়ন প্রাপ্তিতে তার সমর্থকরা উল্লসিত। তবে বর্তমান মেয়র মোশারফ মিয়ার সমর্থকরা হতাশ হয়েছেন। আরো যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারাও হতাশ।
জানা গেছে আজ শনিবার ২৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে আসন্ন পৌরসভার নির্বাচনে ২৫জন মেয়র পদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।
জানা গেছে দিরাইয়ে মনোনয়ন দৌড়ে এগিয়েছিলেন তিনবারের কাউন্সিলর ও যুবলীগ নেতা বিশ্বজিৎ রায়। তিনি সবাইকে টেক্কা দিয়ে অবশেষে দিরাই পৌরসভার মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপে অনুষ্ঠিত দিরাই পৌরসভা নির্বাচন।
১৯৯৯ সালে ভাটির হাওরের জনপদ দিরাই উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করা হয়। উপজেলা সদরের ১৭ টি গ্রাম নিয়ে পৌরসভা গঠিত হয়। বর্তমানে ৯টি ওর্য়াডের দিরাই পৌরসভায় লোকসংখ্যা ৩২ হাজার ১৫৪ জন। ৬.৫ বর্গ মিটার আয়তনের এ পৌরসভায় বর্তমান ভোটার ২১ হাজার ৩৭৯ জন । এর মধ্যে পুরুষ ১০ হাজার ৫৫২ জন ও নারী ভোটার ১০ হাজার ৮২৭ জন। ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বিজয়ী হন বর্তমান মেয়র মোশাররফ মিয়া। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির দলীয় প্রার্থী মঈন উদ্দিন চৌধুরী মাসুক। এবার দিরাই পৌরসভার নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর। মনোনয়ন দাখিলের শেষ দিন ১ ডিসেম্বর।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!