1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

মা বাবার কবরের পাশে নীরবে শায়িত হলেন ডা. মঈন উদ্দিন

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ৮.৫৪ পিএম
  • ৪২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
এলাকায় হাজার হাজার অনুরাগী ছিল তার। জীবন বিলিয়ে দিতেও তারা কার্পণ্য করতেন না। কিন্তু ভয়াবহ করোনার জন্য সেই হাজার হাজার মানুষ কেবল নীরবে অশ্রু বিসর্জন করেছেন। শেষ বিদায়যাত্রা যানাজা ও দাফন কাফনে শরিক হতে না পারায় আফসোস ঝরেছে তাদের কণ্ঠে।
করোনাভাইরাসে মৃত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. মঈন উদ্দিনকে মঙ্গলবার রাত ৮টায় নিজ বাড়ির পারিবারিক গোরস্তানে প্রিয় বাবা ও মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। ডাক্তার মঈন উদ্দিনের চাচাতো ভাই পোস্ট মাস্টার ইসরাইল মিয়া যানাজার নামাজ পড়িয়েছেন। যানাজায় অংশ নেন ছাতকের এএসপি সার্কেল বিল্লাল হোসেন, ওসি মোস্তফা কামালসহ ৫জন। এসময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা ভূমি কর্মকর্তা তাপস শীল।
এলাকাবাসী সূত্রে জানা গেছে অনেক মানুষের ইচ্ছে ছিল যানাজায় অংশ নেওয়ার। কিন্তু করোনা সংক্রমণের আতঙ্কে তাদেরকে সুযোগ দেওয়া হয়নি। মরদেহ ঢাকা থেকে নিয়ে আসার পরপরই যানাজার নামাজ পড়ে দ্রুত কবরস্থ করা হয়।
ছাতক থানার ওসি মোস্তফা কামাল বলেন, প্রশাসনের তত্বাবধানে মুসলিম ধর্মীয় রীতি মেনে যানাজা সম্পন্ন হয়েছে। নিজ বাড়িতে যানাজা শেষে পারিবারিক গোরস্তানে বাবা ও মায়ের কবরের পাশে শায়িত করা হয়েছে ডা. মঈন উদ্দিনকে।
উল্লেখ্য বুধবার সকালে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা যান ডা. মঈন উদ্দিন। তিনি স্ত্রী ও দুই শিশু সন্তান রেখে মারা গেছেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতকের নাদামপুর গ্রামে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!