1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

রোহিঙ্গাদের জন্মনিবন্ধন দেওয়ায় বাদাঘাট ইউপি চেয়ারম্যান বরখাস্ত

  • আপডেট টাইম :: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০, ১০.১৯ এএম
  • ৪১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
রোহিঙ্গাদের ভুয়া জন্মসনদ দেয়ার অভিযোগে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিনকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমদ চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সুনামগঞ্জের জেলা প্রশাসক ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কার্যার্থে অনুলিপি দেয়া হয়েছে। ৪ ফেব্রুয়ারি তারিখের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাধীন বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন জন্ম মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৮ বিধি ৯ ও ১০ ধারায় জন্ম নিবন্ধন সনদপত্র প্রদানের বিষয়ে সুষ্পস্ট নির্দেশনা প্রতিপালন না করে রোহিঙ্গাদের জন্ম সনদ প্রদান করে সরকারের আদেশ অমান্য করার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। তাই স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!