1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

পিছিয়ে পড়া হাওরবাসীর বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সমস্যা দূর করবে সরকার: পরিকল্পনামন্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯, ৯.২৮ পিএম
  • ৩৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন বর্তমান সরকার গ্রাম বাংলার মানুষের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে। জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে শতভাগ বিশুদ্ধ পানী ও স্যানিটেশনের আওতায় আনা হয়েছে। সরকার পিছিয়ে পড়া হাওরের মানুষের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন কার্যক্রম এর জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে। এর সুফল ভোগ করছে হাওরবাসী।
পরিকল্পনামন্ত্রী আরো বলেন, এক সময় গ্রামের মানুষ খাবার পানি ও স্যানিটেশনের জন্য ভোগান্তিতে ছিলেন। আওয়ামী লীগ সরকার এসব ভোগান্তি দূর করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। স্বাস্থ্যসেবা সহ সকল নাগরিক সুবিধা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে গেছে।
শুক্রবার জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত নলকূপ ও স্যানিটারী ল্যাটিন বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আব্দুর রব সরকারের পরিচালনায় এতে বিশেষ হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার হায়াাতুন্নবী, সুনামগঞ্জ জেলা আওয়মী লীগ সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়রম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।
সাত শতাধিক পরিবারের মধ্যে একটি করে নলকূপ ও তিন শতাধিক পরিবার একটি করে স্যানেটারি ল্যাট্রিনের স্লিপ বিতরণ করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!