1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন’ যুক্তরাজ্য কমিটিকে চপল ও সজীবের অভিনন্দন

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬, ৭.১৬ এএম
  • ৬০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের যুক্তরাজ্য শাখা কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল ও সাবেক ছাত্র নেতা চেম্বার অব কমার্সের সহ সভাপতি সজিব রঞ্জন দাশ। গত ২ অক্টোবর ঢাকার সেগুনবাগিচাস্থ সংগঠনের কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রী ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাবিছ আহমদ জিম্মাদারকে সভাপতি ও ব্যারিস্টার আবুল কালাম চৌধুরীকে যুক্তরাজ্য শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। প্রবাসের মুক্তিযুদ্ধের পক্ষের এই দুই নেতাকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনীত করায় নৌপরিবহনমন্ত্রী মুক্তিযোদ্ধা শাহজাহান খানকে অভিনন্দন জানান, খায়রুল হুদা চপল ও সজিব রঞ্জন দাস। একই সঙ্গে তারা ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের যুক্তরাজ্য শাখা কমিটি’র সভাপতি ও সাধারণ সম্পাদককে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রবাসে প্রতিরোধ করে যোদ্ধারপরাধীর বিচারের আন্দোলনকে আরো বেগবান করার আহ্বান জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!