স্টাফ রিপোর্টার::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ জেলার ৪৪৬টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২ হাজার ৮৮২ জন সদস্য। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। সুনামের সাথে দায়িত্ব পালন করছেন আনসাররা।
মঙ্গলবার (২০ অক্টোবর) আনসার ও ভিডিপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা কমান্ড্যান্ট মোর্শেদা খানমের নেতৃত্বে জেলার ১২টি উপজেলায় নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলা কমান্ড্যান্টসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করছেন এবং দায়িত্বরত সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দিচ্ছেন।
দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল, শৃঙ্খলা বজায় রাখা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পূজা উদ্যাপন কমিটি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
এ ছাড়া দ্রুত তথ্য আদান-প্রদানে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ তদারকি অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net