1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অনার্স কোর্স চালুর ২৫ বছর পর সুনামগঞ্জ সরকারি কলেজে মাস্টার্স কোর্স চালুর অনুমোদন সুনামগঞ্জে কন্যাশিশু দিবস উদ্‌যাপন সুনামগঞ্জে ফ্যামেলি কার্ডের তথ্যসংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা হাওরে জল শুকালেও চোখের জলে ভাসছে এলাকাবাসী|| সুশান্ত দাস জাতীয় পর্যায়ে বিতর্কে চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের জারীফ ও তার দল সুনামগঞ্জের মল্লিকপুরের ছিচকে চোর মাছুম চুরিতে বেপরোয়া: সন্ধান চায় পুলিশ সুনামগঞ্জে বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার সৌদির রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: ঢাকা থেকে পাঁচ ফ্লাইট বাতিল মিছাখালী রাবারড্যাম এর নিচ দিয়ে চুরির বালু পাথর পরিবহন: ঝুঁকিতে রাবারড্যাম সুনামগঞ্জে শিশু সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন

সুনামগঞ্জে কন্যাশিশু দিবস উদ্‌যাপন

  • আপডেট টাইম :: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৮.৩৭ পিএম
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জে কন্যাশিশু দিবস–২০২৬ উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, সুনামগঞ্জের আয়োজনে এবং বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা শিশু একাডেমির কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং কন্যাশিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও পুষ্টির সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কন্যাশিশুর জন্য বৈষম্যহীন ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সভায় কন্যাশিশুর সুস্থ বিকাশ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের সমান সুযোগ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!