স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে কন্যাশিশু দিবস–২০২৬ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, সুনামগঞ্জের আয়োজনে এবং বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা শিশু একাডেমির কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং কন্যাশিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও পুষ্টির সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কন্যাশিশুর জন্য বৈষম্যহীন ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সভায় কন্যাশিশুর সুস্থ বিকাশ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের সমান সুযোগ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net