স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) শবিবার গভীর রাতে অভিযান চালিয়ে ভারতীয় মদ, কসমেটিক্স সামগ্রী ও ওষুধ জব্দ করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। রবিবার বিকেলে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জব্দ তালিকা সরবরাহ করেছে র্যাব-৯।
র্যাব- ৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ এলাকায় বিশেষ অভিযান চালায় র্যাব। এসময় ৬৫ বোতল বিদেশী মদ উদ্ধার করে একটি অভিানিক দল। আরেকটি দল ভোর ৪টার দিকে পৃথক অভিযানে ৪৬ বোতল বিদেশী মদ, ১৬০ পিস ভারতীয় লোশন এবং ২০ হাজার ৬০০টি ভারতীয় ক্যাপসুল উদ্ধার করে। জব্দকৃত ভারতীয় পণ্য আইনগত ব্যবস্থা নিয়ে থানায় হস্থান্তর করেছে।
র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহীদুল ইসলাম সোহাগ বলেন, র্যাবের পৃথক অভিযানে মদ, কসমেটিক্স ও ওষুধ জব্দ করা হয়েছে। জব্দ আলামত থানায় হস্থান্তর করাসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মমাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net