1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ১০ জুন, ২০২৬, ৮.৫০ পিএম
  • ২৪ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
জাউয়া বাজার ইউনিয়নে কৈতক ২০ শয্যা হাসপাতালের জায়গা অবৈধ দখলের চেষ্টার ও নিরীহ গ্রাম বাসীর উপরে হয়রানি মূলক মিথ্যা ও চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কৈতক হাসপাতালের সামনে হাসপাতাল কতৃপক্ষ ও এলাকা বাসীর উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা জনৈক কবির আহমদ ও নজির আলী কর্তৃক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদ ও প্রতিবাদের সংবাদ প্রচার করায় সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি সাবেক ইউপির সদস্য আব্দুল রহিম, স্থানীয় সাংবাদিক মোহাম্মদ রাজ উদ্দিন, ব্যবসায়ী আশরাফ আহমদ ও আব্দুল গফুরসহ ৪ জনের উপর হয়রানি মূলক চাঁদাবাজির মিথ্যা মামলা করেন। এ ঘটনায় স্থানীয়রা অবিলম্বে মামলা প্রত্যাহারসহ গ্রামবাসীর উপরে মিথ্যা মামলার ভয়ভীতি বন্ধ করা না হলে আগামীতে বৃহত্তর এলাকাবাসীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আইনী ও সামাজিক ভাবে এর কঠোর ব্যবস্থা নেবার হুশিয়ারি দেন।
সভায় বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুস ছোবহানের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি সাবেক ইউপির সদস্য মোঃ আব্দুর রহিম এর পরিচালনা প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট জর্জ কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ রাজ উদ্দিন, বিশিষ্ট মুরব্বি যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মুক্তার মিয়া তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান কদর মিয়া, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের অধ্যক্ষ শাহ্ শফিকুল আলম মতি, সমতা স্কুল এন্ড কলেজে সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন,জাউয়া বাজার ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক,সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন তালুকদার, ট্রাষ্টি সদস্য মোঃ কয়েছ মিয়া, বিশিষ্ট মুরব্বি আদরিছ আলী পাকিস্তা, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, এডভোকেট মোঃ শাহাব উদ্দিন, এডভোকেট মোঃ কবির উদ্দিন সাজু, সাবেক প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, মোঃ লিলু মিয়া তালুকদার, শামসুল কবির মুহিত, মাষ্টার দেওয়ান আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন, সমতা স্কুল এন্ড কলেজের প্রভাষক ও সাংবাদিক মোঃ মোশাররফ হোসেন, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক শামীম আহমদ,বিএনপি নেতা আলী হোসেন মানিক, এসএম মাহমুদ, শাহ্ জাহান হোসেন, আইয়ুব আলী, হাজী এখলাছ মিয়া, ঈমান আলী ও শিহাব উদ্দিন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!