1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ১০ জুন, ২০২৬, ৮.২৩ পিএম
  • ৩০ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে গ্রাহকদের আমানত ও সঞ্চয়ের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে। কয়েক মাস ধরে অফিসে ঘুরেও টাকা না পাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, মধ্যনগর বাজারের মেসার্স ভাই ভাই হার্ডওয়্যারের দ্বিতীয় তলায় অবস্থিত পল্লীবন্ধু উন্নয়ন সংস্থাটিতে প্রায় ১ হাজার ৮৫৭ জন সদস্য রয়েছেন। এছাড়া আমানতকারী সদস্য রয়েছেন ৬১ জন। প্রতিষ্ঠানটিতে মোট আমানতের পরিমাণ প্রায় ৬ কোটি ২৮ লাখ টাকা এবং ১৭৯৬ জন সদস্যদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে প্রায় ৩ কোটি ১৮ লাখ টাকা।
গ্রাহকদের অভিযোগ তাদের সঞ্চয় ও আমানতের টাকা উত্তোলনের জন্য অফিসে গেলে সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা নানা ধরনের অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করছেন। কখনও আজ আসেন, কখনও কাল আসেন, বলে কয়েক মাস ধরে ঘুরানো হলেও এখন পর্যন্ত অনেকেই তাদের কষ্টার্জিত টাকা ফেরত পাননি।
ভুক্তভোগীরা জানান, কেউ চিকিৎসার জন্য, কেউ ব্যবসার প্রয়োজনে আবার কেউ পারিবারিক জরুরি খরচ মেটাতে নিজেদের জমাকৃত টাকা তুলতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই অভিযোগ করেন, টাকা জমা নেওয়ার সময় সংস্থার কর্মকর্তারা নানা ধরনের আশ্বাস দিলেও এখন টাকা ফেরতের বিষয়ে তারা দায়িত্ব এড়িয়ে চলছেন।
এ বিষয়ে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার ম্যানেজার জুয়েল খন্দকারের সঙ্গে কথা হলে তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, উর্ধ্বতন কর্মকর্তা সঙ্গে কথা হয়েছে। আগামী জুন থেকে ডিসেম্বরের মধ্যে গ্রাহকদের আমানত ও সঞ্চয়ের টাকা পরিশোধ করা হবে। বর্তমানে অফিসে পর্যাপ্ত টাকা নেই। তাই গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা দেওয়া সম্ভব হচ্ছে না।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!