1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি গঠন: সভাপতি কলি, সম্পাদক বিমল জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১২

  • আপডেট টাইম :: শনিবার, ১ জুন, ২০১৯, ৪.৪৫ এএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে একটি সরকারি ভবনে বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত চার জন।
গতকাল স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টার দিকে ভার্জিনিয়া বিচ মিউনিসিপাল সেন্টারে গুলি করতে শুরু করে বন্দুকধারী ওই ব্যক্তি।
প্রাথমিকভাবে ঘাতককে ভার্জিনিয়া বিচ সিটির একজন কর্মী হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি সরকারি সেবা প্রতিষ্ঠানের ওই ভবনটিতে গুলি চালিয়েছেন বলে জানিয়েছে ‍পুলিশ। হামলাকারী ব্যক্তিও স্থানীয় সরকারের ওই কার্যালয়ে দীর্ঘদিনের কর্মী হিসাবে কাজ করতেন। তিনি একাই এ ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশ ধারণা করছে।
পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়। তবে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
বিকালে গোলাগুলি শুরু হওয়ার পরেই পুলিশ এসে ভবনটি ঘিরে ফেলে এবং প্রতিষ্ঠানটিকে খালি করে ফেলতে শুরু করে।
স্থানীয় পুলিশ প্রধান জেমস কের্ভেরা জানিয়েছেন, বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করেও গুলি করতে শুরু করে। এ সময় পুলিশের পাল্টা গুলিতে তিনি নিহত হন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!