হাওর ডেস্ক::
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে একটি সরকারি ভবনে বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত চার জন।
গতকাল স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টার দিকে ভার্জিনিয়া বিচ মিউনিসিপাল সেন্টারে গুলি করতে শুরু করে বন্দুকধারী ওই ব্যক্তি।
প্রাথমিকভাবে ঘাতককে ভার্জিনিয়া বিচ সিটির একজন কর্মী হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি সরকারি সেবা প্রতিষ্ঠানের ওই ভবনটিতে গুলি চালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হামলাকারী ব্যক্তিও স্থানীয় সরকারের ওই কার্যালয়ে দীর্ঘদিনের কর্মী হিসাবে কাজ করতেন। তিনি একাই এ ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশ ধারণা করছে।
পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়। তবে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
বিকালে গোলাগুলি শুরু হওয়ার পরেই পুলিশ এসে ভবনটি ঘিরে ফেলে এবং প্রতিষ্ঠানটিকে খালি করে ফেলতে শুরু করে।
স্থানীয় পুলিশ প্রধান জেমস কের্ভেরা জানিয়েছেন, বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করেও গুলি করতে শুরু করে। এ সময় পুলিশের পাল্টা গুলিতে তিনি নিহত হন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net