মুজিবুর রহমান, ছাতক::
সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাবের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
মানববন্ধন কর্মসূচী চলাকালে প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, সদস্য সুদাম চন্দ্র দেব, আ.লীগ নেতা ডাঃ রেদওয়ানুল হক আরজু, ছাতক ডিগ্রীকলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, ছাত্রদল নেতা এমরান আহমদ প্রমুখ।
মানববন্ধনে হাফিজ মাও. গৌছ উদ্দিন, নুরুল ইসলাম, আমিরুল ইসলাম, রহিম আলী, কামাল হোসেন, সাইফুল ইসলাম, শাহীন মিয়া, ওয়াহিদুল হক, শফিক মিয়া, আবুল হোসেন মনাই, লিপন মিয়া, আমিরুল ইসলাম, ফটো সাংবাদিক আমির আলী, মাহবুব আলম সেলিমসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, নিজেদের গা বাঁচাতে জঙ্গিরাও এসব জঙ্গি বিরোধী মানববন্ধন ও সভা-সমাবেশ কৌশলে পালন করে যাচ্ছে। তৃণমুল পর্যায়ে ঘাপটি মেরে থাকা এসব জঙ্গি ও তাদের অর্থ যোগানদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় নিতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বক্তারা সকলের প্রতি আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net