স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের দাবীতে গনসংযোগ ও পথ সভা করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ ১আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক। উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাওঁ বাজারে সোমবার (২৭আগষ্ট) বিকাল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির স্থগিত সদস্য আব্দুল গনির সভাপতিত্বে ও ইদ্রিছ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি,সাবেক তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ ১আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলার স্থগিত কমিটির সিনিয়র সহ-সভাপতি বোরহান উদ্দিন,বাচ্চু মিয়া মেম্বার,সামসুল হক মেম্বার,সাধারন সম্পাদক জুনাব আলী,উপজেলা সেচ্চা সেবক দলের সাধারন সম্পাদক শাহিন আলম,সমাজসেবা সম্পাদক আতালিব মিয়া,সদস্য মুসলিম উদ্দিন, তারেক জিয়া সাইবার র্ফোস সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক হোসাইন মোহাম্মদ গাজী,২নং ওয়ার্ডে যুবদলের সভাপতি হাবিবুর রহমান,আল আমিন,রফিকুল,ছাত্রদল নেতা জাকির হোসেন(বিএসএস)সাফাকুল ইসলাম আফজাল,শাহিন আলম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net