স্টাফ রিপোর্টার:
ঈদুল আজহা উপক্ষে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখা ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করেছে। শুক্রবার সকালে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। তিনি সুনামগঞ্জের তরুণ ডাক্তারদের মানবিক এমন উদ্যোগকে স্বাগত জানান।
সুনামগঞ্জ শহরতলির ধারারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকার ৫শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়। বিএমএর সদস্য সনুামগঞ্জ জেলা শাখার সদস্য পপ্রায় ২০জন ডাক্তার এই সেবা দেন। শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যা¤প চলবে। বিএমএ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, সিভিল সার্জন আশুতোষ দাস, সুনামগঞ্জ বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম, সাংগটনিক সম্পাদক ডা. সৈকত দাসসহ জেলার বাসিন্দা দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত তরুণ ডাক্তাররা এ সেবা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net