স্টাফ রিপোর্টার:
গত ২০ আগস্ট নরসিংদীতে বাস লেগুনার সংঘর্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার গিরিশনগর গ্রামের ৫ নির্মাণ শ্রমিকের মৃত্যুর পর তাদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ। ঈদের দিন বিকেলে তিনি গ্রামে গিয়ে তাদের হাতে সরকারি অনুদান প্রদান করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় একই পরিবারের নিহতদের স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে। জেলা প্রশাসক তাদেরকে জড়িয়ে ধরে স্বান্ত্বনা দেন এবং সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন।
সরকারি সহায়তা প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল হক, খন্দকার মামুনুর রশিদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net