স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুক্তরাজ্যস্থ কমিটির সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ আহমদের উদ্যোগে সুনামগঞ্জ এতিমখানার ১০০ বালিকাকে ঈদের নতুন জামা ও জুতা প্রদান করা হয়েছে। তাছাড়া তাদেরকে পবিত্র কোরবানীর মাংস খাওয়ানোর জন্য একটি ষাড়ও কিনে দিয়েছেন তিনি।
কিছুদিন আগে এতিমখানার এতিম বালিকাদের দুঃখ দুর্দশার খবর শুনে সুনামগঞ্জ সরকারি বালিকা এতিমখানায় গিয়ে ফরহাদ আহমদ আজীবন এখানকার ১০০ এতিম বালিকা মেয়ের ঈদববস্ত্র প্রদানের ঘোষণা দিয়েছিলেন। ঘোষণার পর প্রথম বারের মতো তিনি ঈদে নতুন জামা কাপড় ও কোরবানীর মাংস খাওয়ানোর জন্য একটি ষাড় কিনে দিয়েছেন।
তার পক্ষে ঈদবস্ত্র ও কোরবানীর ষাড় এতিমখানায় গিয়ে দিয়ে এসেছেন তার বাল্যবন্ধু সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন।

সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net