স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাই উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরের বিএডিসি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এ ঘোষণা দেন।
দিরাই উপজেলা প্রশাসন ও উন্নয়ন সংস্থা হেলভেটাস এ অনুষ্ঠানের আয়োজন করে।
এর আগে বাল্যবিয়ে বিরোধী একটি র্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, মেয়র মোশাররফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net