স্টফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-দিরাই সড়কের নারায়ণপুর এলাকায় বাস চাপায় মুন্নি আক্তার (২১) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্নি সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের শফিক মিয়ার মেয়ে।
সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক রামানুজ আচার্য জানান, দুপুরে মুন্নি কলেজের ইনকোর্স পরীক্ষা শেষে সিএনজি চালিত অটোরিকশা করে সুনামগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। পথে নারায়নপুর এলাকায় সুনামগঞ্জ থেকে দিরাইগামী একটি বাস অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মুন্নি। এসময় আহত হন অটোরিকশায় থাকা আরো একজন। তবে তার নাম জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net