স্টাফ রিপোর্টার::
দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নে ঈদ-উল আযহা উপলক্ষে ইউনিয়নের গরিব জনগণের মধ্যে সরকারি বরাদ্দ ভিজিএফের চাল বিতরণ করেছে ইউনিয়ন পরিষদ। শনিবার দিনব্যাপী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যরা।
ইউনিয়ন অফিস সূত্রে জানা যায়, শুক্রবার সরকারি বরাদ্দের ভিজিএফের ১৪ টন চাল বুঝে পান তারা। পরে শনিবার সকাল থেকে শুরু করে দিনব্যাপী ইউনিয়নের ৭শ ২০ টি পরিবারে ২০ কেজি করে এ চাল বিতরণ করেন। এসময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ফরিদুল হক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদৎ হোসেন ভূঁইয়া, সহকারি কর্মকর্তা হরিদাশ, মিঠুন চক্রবর্তী উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর কালাম, প্যানেল চেয়ারম্যার দিদারুল হক দিদার, ওয়ার্ড সদস্য মিজানুর রহমান, জুবায়ের আহমদ, আবুল খয়ের, আসাদ আলী, শাহ জাহান, ময়না মিয়া, রায়েল মিয়া, ফিরোজ মিয়া, সংরক্ষিত আসনের মহিলা সদস্য সিরাজুন বেগম, নাজমা বেগম ও রুশিয়া বেগম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net