সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যমুনা যুব উন্নয়ন সমাজ কল্যাণ সমিতির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমানের, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত চৌধুরী, জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু প্রমূখ। প্রধান অতিথি এমপি রতন বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন এবং উক্ত সংগঠনের রেজিষ্ট্রেশন করার জন্য তিনি সহযোগীতা করবেন বলে মত প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net