স্টাফ রিপোর্টার::
জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখতের উদ্যোগে বিশাল শোকর্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জাতির জনক ও তার পরিবারের প্রতি শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয় বিশাল শোকর্যালির মাধ্যমে। পরে পৌর চত্বরে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনাসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা জীতেন্দ্র তালুকদার পিন্টু, আওয়ামী লীগ নেতা এডভোকেট শুকুর আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক সেলিম আহমেদ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net