সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধিন বংশীকুন্দা উত্তর ইউনিয়ন শাখা আওয়ামী লীগ জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালি আলোচনা সভা করেছে। বুধবার সকালে মহেষখলা বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে একটি র্যালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহেষখলা মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ এসে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বাষিকী পালন উপলক্ষে ১ মিনিট নিরাপত্তা পালন করে। শোক র্যলীটি দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির মো. আবু সাঈদ, যুগ্ন সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী উসমান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক জালাল উদ্দিন, জাতীয় শ্রমিকলীগের মধ্যনগর থানার সাংগঠনিক সম্পাদক আব্দূল খালেক জনি, ইউপি যুবলীগের সভাপতির আয়ুব আলী, সেচ্ছাসেবকলীগের আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক মনির হোসেন, ইউপি ছাত্রলীগের সভাপতির এহসান বিন মর্তুজ, সাধারন সম্পাদক আবু সালেহ সজিব সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ। পরে শোক সভায় বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া প্রার্থনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net