স্টাফ রিপোর্টার::
ছাতক পৌর স্বেচছাসেবক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ছাতক পৌর শহরে অনুষ্ঠিত দোয়া ও আলোচনাসভায় জেলা নেতৃবৃন্দ ও উপজেলা নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাতক পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল বাছিত মামুন এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য ও ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন সজল। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এড. বুরহান উদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক জামাল আহমদ, আওয়ামী লীগ নেতা শাহিন চৌধুরী, যুবলীগ নেতা পঙ্কজ কান্তি চৌধুরী, ছাতক ডিগ্রি কলেজের সভাপতি রিয়াজ চৌধুরী, ছাতক পৌর ছাত্রলীগ সভাপতি জামাল আহমদ ফরহাদ, পৌর ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন| ছাতক পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সাদমান মাহমুদ সানি অনুষ্টান পরিচালনা করেন|
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net