স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুটি হাওরে মাছ ধরার দুটি বড় কোনা জাল আটক করেছে পুলিশ। আটককৃত কোনা জালের মূল্য প্রায় চার লাখ টাকা। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকাল সাড়ে চারটার সময় টাংগুয়া ও মাটিয়ান হাওরে বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য সচিব উজ্জল দত্ত, তাহিরপুর থানার এএসআই মুহিত, এএসআই মাহবুবসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুটি বড় কোন জাল আটক করে।
এসময় কোন জাল দিয়ে মাছ ধরতে আসা জেলেরা পালিয়ে যায়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net