স্টাফ রিপোর্টার::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান আগামীকাল রবিবার পবিত্র হজ্ব পালন করতে সস্ত্রীক সৌদি আরব যাচ্ছেন। সকাল সাতটায় বাংলাদেশ বিমানে তিনি বাংলাদেশের হজ্ব কাফেলার উপ-প্রধান হিসেবে নেতৃত্ব দিবেন। হজ্ব কাফেলায় প্রধান হিসেবে আছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এমএ মান্নান সুনামগঞ্জের সকল শ্রেণির ধর্মপ্রাণ মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
১২ আগস্ট থেকে ২৮ ২৭ আগস্ট পর্যন্ত তিনি সৌদি আরবে পবিত্র হজ্বব্রত পালন করতে অবস্থান করবেন। ২৮ আগস্ট হজ্ব কাফেলার সঙ্গে দেশে ফিরে আসবেন।
এমএ মান্নান বলেন, মাননীয় মন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের হজ্ব কাফেলার সঙ্গে পবিত্র হজ্ব পালন করতে ১২ আগস্ট থকে ২৮ আগস্ট পর্যন্ত অবস্থান করব। সুনামগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানসহ দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সবার কাছে দোয়া চাই।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net