স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডোবার পানিতে ডুবে ২ শিশুকন্যা মারা গেছে। শনিবার বিকেলে উপজেলার ধনপুর ইউনিয়নের হালাবাদি গ্রামে এ মার্মান্তিক মুত্যুর ঘটনাটি ঘটেছে। নিহতরা দুই শিশু হলো উপজেলার হালাবাদি গ্রামের কাসেম আলীর শিশু কন্যা রুবা আক্তার (৬) ও একই গ্রামের মজিবুর রহমানের শিশু কন্যা জান্নাতুল বেগম (৬)।’
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার হালাবাদি গ্রামে দু’ প্রতিবেশী পরিবারের লোকজন বাড়ির কাজে ব্যস্ত থাকায় শনিবার বিকেলে শিশু কন্যা রুবা ও জান্নাতুল বসত বাড়ির সামনে ডোবার পানিতে পড়ে যায়।’ এক পর্যায়ে উভয় শিশু কন্যার পরিবারের লোকজন তাদেরকে খুঁজে না পেয়ে বিকেলের দিকে বাড়ির পাশে ডোবায় ভাসমান অবস্থায় তাদেরকে উদ্ধার করেন।’ পরবর্তীতে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথেই সন্ধায় ওই দু’ শিশু কন্যা মৃত্যুর কোলে ঢলে পড়ে।’
বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মো মনির হোসেন পানিতে ডুবে দু’ শিশুর মৃত্যুর বিষয়টি শনিবার রাত ৮টার দিকে নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net