তাহিরপুর প্রতিনিধি:
তাহিরপুর সীমান্তে আবদুল্লাহ মিয়া (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজা সহ গ্রেফতার করেছে পুলিশ।’ আবদুল্লাহ উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের সীমান্তবর্তী টেকেরঘাটের লাকমা গ্রামের প্রয়াত জিতেন্দ্র কুমারের ছেলে। মঙ্গলবার সকালে থানার টেকেরঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা লাকমা বাজারে নীজের মুদি দোকানে গাঁজা বিক্রি করার সময় তাকে গ্রেফতার করে।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার টেকেরঘাটের লাকমা বাজারে নিজের মুদি দোকানে গাঁজা বিক্রি করার সময় তাহিরপুর থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই ইমাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল আবদুল্লাহ্কে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নন্দন কান্তি ধর ২৫০গ্রাম গাঁজাসহ আব্দুল্লাহ্কে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেছেন, তাঁর বিরুদ্ধে এএসআই ইমাম হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net