তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভুক্ত ’ইয়াবা ব্যবসায়ী সেলিম আহমেদকে সেলিমকে থানা পুলিশ আটক করেছে।’ সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত আবদুস ছমেদের ছেলে।’
রবিবার সন্ধায় উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার থেকে তাকে আটক করা হয়।’
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী সেলিমকে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমির উদ্দিন ও এএসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টহল দল রোববার সন্ধায় বাদাঘাট বাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে থানায় নিয়ে আসে।’ তিনি আরো বলেন, সেলিমের বিরুদ্ধে ইতিপুর্বে থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে এমনকি আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাও জারি করা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net