রাজন চন্দ, তাহিরপুর
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রুপের নদী যাদুকাটা হতে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী।
উদ্ধার হওয়া পর্যটকের নাম জাহিদ হাসান মৃদুল(২৫)। সে জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ইংরেজী বিভাগের শেষ বর্ষের ছাত্র। ঢাকা সাভার এলাকার মোঃ আলী হায়দার এর পুত্র জাহিদ হাসান মৃদুল।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শুক্রবার জগন্নাথ বিশ^বিদ্যালয়ে পড়–য়া ১২ জন ছাত্র তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর ও যাদুকাটায় ভ্রমণে আসে। আজ(শনিবার)দুপুরে তারা সবাই যাদুকাটা নদীতে গোসল করতে নামলে ১১ জন পুনরায় নৌকায় উঠলেও জাহিদ হাসান মৃদুল পানিতে তলিয়ে যায়। এ সময় তার বন্ধুরা তাকে খোঁজাখুজি করে না পাওয়ায় তাহিরপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে স্থানীয় লোকজনের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর জানান,লাশ উদ্ধার করে তার আত্বীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য ব্যাবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net