দিরাই প্রতিনিধি::
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা, দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল কুদ্দুস’র মৃত্যুতে গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে যুক্তরাজ্য ভিত্তিক সর্ব বৃহত সামাজিক সংগঠন ‘দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’। সংগঠনের সভাপতি মিলিক মিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক বিপ্লব সরদার স্বাক্ষরিত এক শোক বার্তায় উল্লেখ করা হয়, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস দিরাইবাসীর কাছে অত্যান্ত ভালবাসার ও শ্রদ্ধার পাত্র ছিলেন। সৎ, আদর্শবান, ন্যায়পরায়ন হিসেবে এলাকায় সর্বজন স্বীকৃত জাতির এ শ্রেষ্ঠ সন্তানকে হারিয়ে দিরাইবাসীর অপূরনীয় ক্ষতি হয়েছে। উনার রুহের মাগফেরাত ও পরিবারকে ধৈর্যধরার ক্ষমতা প্রদানের জন্য আল্লাহর দরবারে কামনা করা হয় সংগঠনের পক্ষ থেকে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net