স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে ৭৩পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল, উপজেলার কামড়াবন্দ গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ ইব্রাহিম খলিল (২৫) ও উত্তর বড়দল ইউনিয়নের মৃত আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ আনজাম হোসেন (২৩)। শুক্রবার ভোরে কামরাবন্দ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৭৫টি ইয়াবাও উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামরাবন্দ গ্রামে শুক্রবার ভোররাতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধরের নেতৃত্বে পুলিশ কামরাবন্দ গ্রামে অভিযান চালায়। এসময় মোহাম্মদ ইব্রাহিম খলিল (২৫) কে ৫৩ পিস ইয়াবা ও মোহাম্মদ আনজাম হোসেন (২৩) কে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটককৃত দুই যুবকের বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা হয়েছে। তাদেরকে সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net