স্টাফ রিপোর্টার::
নিরাপদ সড়কের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খেলাঘর আসর সুনামগঞ্জ। শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অংশ নেন।
মানবন্ধন চলাকালে বক্তারা সারা দেশের সড়ককে নিরাপদ করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি পরিবহন মালিক-শ্রমিকদের দৌড়াতœ্য ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা খেলা ঘরের সভাপতি বিজন সেন রায়, সাধারণ সম্পাদক এডভোকেট এনাম আহমেদ, অর্থ সম্পাদক প্রদীপ পাল প্রমুখ।
এদিকে একই দাবিতে সুনামগঞ্জের শাল্লায় মানববন্ধন করেছে শাল্লা খেলাঘর আসর। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net