স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত ও নিয়মিত মামলার আসামী হিসেবে ৩৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোররাত পর্যন্ত অভিযানে এসব আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয়ের কন্ট্রোল রোম সূত্রে জানা যায়, বিভিন্ন থানায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত ২৯ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা পলাতক ছিল। এছাড়াও নিয়মিত মামলার ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ নিয়মিত অভিযানে গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামীসহ ৩৪ জনকে গ্রেফতারের কথা স্বীকার করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net